নূরানী বিভাগের পরিচিতি

নূরানী বিভাগ মাদরাসা ফয়জুল উলুম আল-আশরাফিয়ার প্রাথমিক শিক্ষা বিভাগ। এই বিভাগে ৬-১০ বছর বয়সী শিশুদের নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষা দেওয়া হয়। নূরানী পদ্ধতি বিশ্বব্যাপী প্রমাণিত একটি কার্যকর পদ্ধতি যা শিশুদের শুদ্ধভাবে কুরআন পড়তে শেখায়। এখানে শিশুরা আরবী হরফ, মাখরাজ, তাজবীদ ও শুদ্ধ উচ্চারণের সাথে সাথে মৌলিক ইসলামী শিক্ষা লাভ করে।

মেয়াদকাল

সাধারণত প্রথম বছর (শিশুর অগ্রগতি অনুযায়ী কম-বেশি হতে পারে)

যোগ্যতা

৬-১০ বছর বয়সী শিশু

শিক্ষক সংখ্যা

৩ জন দক্ষ শিক্ষক

আসন সংখ্যা

সীমিত আসন (প্রতি ব্যাচে ৩৫-৪০ জন)

পাঠ্যক্রম

প্রথম পর্যায়

  • আরবী হরফ পরিচিতি ও চেনা
  • হরফের মাখরাজ ও উচ্চারণ
  • হরফের সংযোগ ও যুক্তাক্ষর
  • হাদিস, প্রয়োজনীয় দোয়া ও মাসআলা সমুহ
  • বাংলা, ইংরেজী, গণিত

দ্বিতীয় পর্যায়

  • হরকত (যবর, যের, পেশ)
  • তানভীন ও তাশদীদ
  • কুরআনের আয়াত ও সূরা সমূহ
  • সঠিক উচ্চারণে তেলাওয়াত
  • তাজবীদের প্রাথমিক নিয়ম
  • কুরআনের শেষ পারার (আমপারা) সূরা সমূহ
  • কালেমা ও দোয়া শিক্ষা
  • হাদিস, প্রয়োজনীয় দোয়া ও মাসআলা সমুহ
  • বাংলা, ইংরেজী, গণিত

তৃতীয় পর্যায়

  • পূর্ণ কুরআন তেলাওয়াত
  • তাজবীদ সহ তেলাওয়াত
  • ইসলামী শিক্ষার প্রাথমিক জ্ঞান
  • দৈনন্দিন দোয়া ও যিকির
  • নাজেরা বিভাগের প্রস্তুতি
  • হাদিস, প্রয়োজনীয় দোয়া ও মাসআলা সমুহ
  • বাংলা, ইংরেজী, গণিত

বিস্তারিত সিলেবাস

সপ্তাহশিক্ষা বিষয়ক কার্যক্রম
১ম-৪র্থ সপ্তাহআরবী হরফ পরিচিতি, মাখরাজ ও উচ্চারণ
৫ম-৮ম সপ্তাহহরকত (যবর, যের, পেশ) ও তানভীন
৯ম-১২শ সপ্তাহতাশদীদ, হরফের মদ্দ ও লীন
১৩শ-১৬শ সপ্তাহসূরা ফাতিহা ও ছোট সূরা সমূহ
১৭শ-২০শ সপ্তাহপারা-৩০ অর্ধেক তেলাওয়াত
২১শ-২৪শ সপ্তাহপারা-৩০ সম্পূর্ণ তেলাওয়াত ও পুনরালোচনা
২৫শ-৩২শ সপ্তাহপারাসমূহের তেলাওয়াত ও পরীক্ষা প্রস্তুতি

শিক্ষার পদ্ধতি

  • নূরানী পদ্ধতি: বিশ্ব প্রসিদ্ধ নূরানী পদ্ধতিতে শিক্ষাদান যা শিশুদের জন্য খুবই কার্যকরী।
  • ব্যক্তিগত তত্ত্বাবধান: প্রতিটি শিক্ষার্থীর অগ্রগতি পর্যবেক্ষণ ও ব্যক্তিগত দিকনির্দেশনা।
  • মশ্ক ও তাকরার: প্রতিদিনের অনুশীলন ও পূর্ববর্তী পড়ার পুনরালোচনা।
  • ব্লাকবোর্ড ও চার্ট: দৃষ্টিনন্দন চার্ট ও ব্লাকবোর্ড ব্যবহার করে শিক্ষাদান।
  • অডিও ভিজুয়াল এইড: প্রয়োজনে অডিও রেকর্ডিং ও ভিডিও ব্যবহার করে সঠিক উচ্চারণ শিক্ষা।
  • নিয়মিত পরীক্ষা: সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার মাধ্যমে অগ্রগতি যাচাই।

শ্রেণীকক্ষ

আধুনিক ও শিশুবান্ধব শ্রেণীকক্ষ সহ সব প্রয়োজনীয় উপকরণ

শিক্ষা উপকরণ

নূরানী বোর্ড, চার্ট ও অন্যান্য শিক্ষা উপকরণ

শিশু বান্ধব পরিবেশ

নিরাপদ ও আনন্দময় পরিবেশে কুরআন শেখার সুযোগ

বিশেষ তথ্য:
  • নূরানী বিভাগে ভর্তির সময় শিশুর জন্ম নিবন্ধন/টিকা কার্ড জমা দিতে হবে।
  • ভর্তির পূর্বে অভিভাবকদের সাথে পরিচিতিমূলক সাক্ষাৎকার নেওয়া হয়।
  • মাসিক অভিভাবক সভায় শিশুর অগ্রগতি সম্পর্কে অভিভাবকদের জানানো হয়।
  • নূরানী বিভাগ সমাপ্তির পর শিক্ষার্থীরা নাজেরা বিভাগে ভর্তি হতে পারবে।
  • প্রতিভাবান শিশুদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা রয়েছে।

যোগাযোগ করুন

মুহতামিম: ০১৭১২৭৭৮৬৬৫

মাদরাসার অফিস: ০১৮৪৩০৬৭৮৯০

আপনার সন্তানকে কুরআনের আলোয় আলোকিত করুন

আজই ভর্তি করে দিন আপনার সন্তানকে নূরানী বিভাগে। সীমিত আসন!

ভর্তির তথ্য জানুন